ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেছেন, রমজান মাসে ঢাকা মহানগরী এবং নারায়ণগঞ্জের গ্রাহকদের পানি সরবরাহে সমস্যা হবে না।
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াসা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
পদক্ষেপের মধ্যে রয়েছে- তাৎক্ষণিকভাবে পানি সরবরাহের জন্য ৩৬টি পানির গাড়ি ও ৪০টি ট্রলি প্রস্তুত থাকবে, ইফতার ও সেহরির সময় পথচারীদের পানির চাহিদা মেটাতে রাস্তার পাশে ও বাস টার্মিনালে প্লাস্টিক পানির ট্যাংক বসানো হবে।
মসজিদগুলোয় বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিক পানি সরবরাহ অব্যাহত রাখা, বিদ্যুৎ বিভ্রাটের সময় পানির পাম্প চালু রাখার জন্য ওয়াসার ২৩৩টি পাম্পে স্থায়ী জেনারেটর এবং ৬০টি পাম্পে ভ্রাম্যমাণ জেনারেটর থাকবে বলে জানান তাকসিম খান।
তিনি বলেন, পাশাপাশি লোড-শেডিংয়ের সময় পাম্প চালানোর জন্য ১৯৮টি পাম্পে বিদ্যুতের ডুয়েল সংযোগ দেওয়া হয়েছে।
এছাড়া ২০০টি স্থায়ী জেনারেটর স
bdnews24