২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রের দৃষ্টিশক্তি ফেরাতে লন্ডনে ব্র্যাকের তহবিল সংগ্রহ অভিযান

প্রায় সাড়ে আট লাখ দরিদ্র বাংলাদেশির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে যুক্তরাজ্যে তহবিল সংগ্রহ অভিযান শুরু করছে বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ব্র্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 06:01 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে আট লাখ দরিদ্র বাংলাদেশির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে যুক্তরাজ্যে তহবিল সংগ্রহ অভিযান শুরু করছে বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ব্র্যাক। 'ভিশন বাংলাদেশ' নামের এ প্রকল্পটির জন্য আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে যুক্তরাজ্যে দুই হাজার ৩০০টি রেস্তোরাঁয় আট সপ্তাহের এক তহবিল সংগ্রহ অভিযান শুরু করছে ব্র্যাক। এতে খাবারের বিলের সঙ্গে এক পাউন্ড করে এ প্রকল্পে দানের জন্য ক্রেতাদের আহ্বান জানাবে রেস্তোরাঁগুলো। ২০১৪ সালের মধ্যে এক লাখ দৃষ্টিহীনের চোখে অস্ত্রোপচারের জন্য ৩০ লাখ পাউন্ড সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হচ্ছে এ অভিযান। ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০২০ সালের মধ্যে আমরা বাংলাদেশের দরিদ্রদের মধ্যে যাদের চোখে ছানি রয়েছে, তাদের সবার চোখের অস্ত্রোপচার সম্পন্ন করতে চাই। এজন্যে আমাদের ৩০ মিলিয়ন পাউন্ড প্রয়োজন।" তিনি জানান, যুক্তরাজ্যের দাতব্য সংস্থা 'সাইটসেভার্স' এ প্রকল্পের অর্ধেক অর্থায়ন করবে। অবশিষ্ট অংশ জনসাধারণদের কাছ থেকে সংগ্রহ করা হবে। কোনো প্রকল্পের জন্য ব্র্যাক এই প্রথম জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ করছে বলে জানান হাসান আবেদ। যুক্তরাজ্যে ১০ হাজার বাংলাদেশি রেস্তোরাঁয় এ তহবিল সংগ্রহ অভিযানের প্রচারণা কার্যক্রমের উদ্দেশ্যে স