২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিকল্প সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 04:27 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

গাজীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিকল্প সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীফলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার ডাসাপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. জাবেদ (২৯) এবং একই জেলার পালাশবাড়ি থানার পবনাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে ইসলাম নবীর (২৫)। আহতদের মধ্যে ১০ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কে গাইবান্ধা থেকে ঢাকাগামী বর্ণালী-বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে এক নারীসহ বাসের চার যাত্রী নিহত হন। এসময় কমপক্ষে ২০জন আহত হয়েছেন। লাশগুলো বর্তমানে গোড়াই থানায় রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সানোয়ার। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল সাময়িক বিঘি