২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাচারকারীর' হাত থেকে ২৫ জন উদ্ধার, গ্রেপ্তার ৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর এলাকা থেকে বুধবার নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে র‌্যাব। তাদের ভারতে পাচার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

খুলনা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর এলাকা থেকে বুধবার নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে র‌্যাব। তাদের ভারতে পাচার করা হতো বলে ধারণা করা হচ্ছে। এ সময় পাচারকারী অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর মেজর বদরুদ্দোজা জানান, চট্টগ্রাম থেকে খুলনা হয়ে ঈগল পরিবহনের একটি বাস সাতক্ষীরা যাচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব চুকনগর ডিগ্রি কলেজের সামনে অবস্থান নেয়। পরে ওখানে বাসটি থামিয়ে ৯ জন মহিলা, ১৪ জন শিশু ও দুইজন পুরুষকে উদ্ধার করে। তাদের সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃতরা জানান, চাকরি, ব্যবসা ও ভালো কাজ দেওয়ার আশ্বাস দিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী ও কুমিল্ল