২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২১ বিএনপি নেতাকর্মী খালাস

গাজীপুরের টঙ্গীতে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার সব আসামি খালাস পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

গাজীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার সব আসামি খালাস পেয়েছেন। বুধবার গাজীপুরে দ্রুত বিচার আদালতের হাকিম সাবেরা খানম এ আদেশ দেন। ২০১০ সালের ১৪ নভেম্বর বিএনপি'র ডাকা হরতালের আগের রাতে কাদেরিয়া টেক্সটাইলের সামনে বাস পোড়ানোর ঘটনায় টঙ্গী থানায় মামলাটি দায়ের করেছিল পুলিশ। মামলায় বিএনপি নেতা বশির উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান স্বপন, টঙ্গী থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ মো. আলেক, লিটন মৃধা, ফারুক আহমেদ, হাবিবুর রহমানসহ ২৪ জনকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.