ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ পঞ্চদশ সংশোধনী বাতিলে বিএনপির আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে কল্যাণ পার্টি।
পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বুধবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
মুহাম্মদ ইবরাহিম বলেন, "বিরোধীদলীয় নেতার একটি দাওয়াত নিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পঞ্চদশ সংশোধনী বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
"কল্যাণ পার্টি মনে করে, এই সংশোধনীতে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়নি। তাই এটা বাতিল করতে হবে। এ ব্যাপারে বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে আমাদের নৈতিক ও রাজনৈতিক সমর্থন রয়েছে।"
মির্জা ফখরুল বলেন, "পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে আমরা দুই দল নীতিগতভাবে একমত হয়েছি। এখন কীভাবে একসঙ্গে কাজ করা যায়- তা নিয়ে আরও আলোচনা হবে।"
বুধবার বিকাল ৫টার দিকে মির্জা ফখরুল মহাখালী ডিওএইচএসের কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছালে ইবরাহিম তাকে স্বাগত জানান।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৪ ডিসেম্বর গঠিত কল্যাণ পার্টির প্রধান সৈয়দ ইবরাহিম একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল।
সরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গেও বৈঠক করেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সঙ্গে তার দলের স্থায়ী কমিটির সদস্য বাবু তুষার কান্তি বাড়
bdnews24