২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক দণ্ডিত

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক কলেজ শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

মানিকগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মানিকগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক কলেজ শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিবানী ভট্টাচার্য এ সাজা দেন। সদর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, সকালে শহরের ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে হয়রানির চেষ্টা করেন স্থানীয় জরিনা ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক গোলাম মোস্তাফা। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মোস্তাফা তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নেওয়ার চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা গিয়ে ওই শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫২ ঘ.