২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগিতার অঙ্গীকার নিয়ে শেষ হলো অটিজম সম্মেলন

পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করার প্রতিশ্রি"তির মধ্য দিয়ে শেষ হলো অটিজম নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করার প্রতিশ্রি"তির মধ্য দিয়ে শেষ হলো অটিজম নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল মঙ্গলবার সম্মেলনের সমাপনী বক্তব্যে বলেন, অটিস্টিকসহ প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে দক্ষিণ এশীয় দেশগুলোকে পারস্পারিক সহযোগিতা, সমন্বয় ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। ভারত, ভুটান, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালসহ দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধিরা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অটিজম নিয়ে সোমবার সম্মেলনের উদ্বোধনী দিনে গৃহিত 'ঢাকা ঘোষণা'র প্রতি নিজেদের সমর্থন তুলে ধরেন তারা। সোমবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম নিয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। যুক্তরাষ্ট্রের 'স্কুল সাইকোলজিস্ট' সায়মা সমাপনী বক্তব্যে সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এ সম্মেলনে যে অভাবনীয় সাড়া পাওয়া গেছে, তাতেই বোঝা যায়, অটিজম নিয়ে বিশ্ববাসী কতো উদ্বেগে ভুগছে। অটিস্টিক শিশু বা তাদের পরিবার একা নয়, আমরাও তাদের পাশে আছি।" "অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা গড়ে তোলার, তাদের সমস্যার গুরুত্ব অনুধাবন করে সমাজের মূল স্রোতে নিয়ে আসার এখনই সময়," যোগ করেন সায়মা। সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক সায়মা হোসেন বলেন, এই সম্মেলনের মধ্য দিয়েই সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক গঠনের ভিত্তি তৈরি হলো। "এই নেটওয়ার্ক দক্ষিণ এশীয় সব দেশে অটিস্টিক শিশুদের স্বাস্থ্য, সামাজিক ও শিক্ষা সহায়তা দিতে পর্যাপ্ত অবকাঠামো গড়তে সহায়তা করবে।" দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো একই ধরনের উল্লেখ করে সায়মা বলেন, এ সম্মেলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশেষজ্ঞরা অটিস্টিক শিশুদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেবেন। সম্মেলনের উদ্বেধনী বক্তব্যে ভারতে অটিজম সচেতনতা আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সোনিয়া গান্ধীও অটিস্টিক শিশুদের কল্যাণের জন্য 'প্রাসঙ্গিক ও কার্যকারী' কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্ব দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক দপ্তরের পরিচালক কাজী মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, এ অঞ্চলের অন্য দেশগুলোসহ বাংলাদেশের অটিস্টিক শিশুদের কল্যাণে আরো বেশি সহায়তা দেওয়া হবে। "এ অঞ্চলে অটিজম নিয়ে কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি নীতি-নির্ধারণ ও কৌশলগত সহায়তা দিতেও ডব্লিউএইচও প্রস্তুত।" এছাড়া বাংলাদেশে অটিস্টিক শিশুদের সেবায় 'সেন্টার ফর এক্সিলেন্স' প্রতিষ্ঠায় ডব্লিউএইচও সহায়তা করবে বলেও জানান তিনি। ঢাকা ঘোষণা ইন্দোনেশিয়ার প্রতিনিধি মেলে বুধিমান বলেন, অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টিতে 'ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এক ঐতিহাসিক যাত্রার শুরু হলো। অটিস্টিক শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ- সেগুলো তুলে ধরা হয়েছে এই ঘোষণায়। এছাড়া অটিস্টিক শিশুদের অধিকার, তাদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, এ জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী গড়ে তোলা, এবং পুরো কর্মকাণ্ডের জন্য আর্থিক সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ঢাকা ঘোষণায় আলোকপাত করা হয়েছে বলে উল্লেখ করেন মেলে বুধিমান। মানসিক স্বাস্থ্যসেবার মান বাড়ানোর দিকে সরকারগুলোর নজর দিতে এবং বিশ্বব্যাপী কোটি কোটি অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুর দিকে সহায়তায় হাত বাড়িয়ে দিতে দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে এই ঘোষণায়। শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যত