২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ নদীতে স্কুল ছাত্রের লাশ

ঢাকার সাভারের নয়াপাড়া এলাকায় তুরাগ নদী থেকে রোববার বিকালে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

সাভার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের নয়াপাড়া এলাকায় তুরাগ নদী থেকে রোববার বিকালে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফুল ইসলাম (১৭) নামের ওই ছেলেটি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকার আবিবুর রহমানের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে ঘাটে একটি লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর লাশ লাশ নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। আরিফের মামা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে কয়েকজন বন্ধু বাসা থেকে আরিফকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.