২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছেন সোনিয়া গান্ধী

দুদিনের সফরে রোববার রাতে ঢাকা আসছেন সোনিয়া গান্ধী। অটিজম সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিনের সফরে রোববার রাতে ঢাকা আসছেন সোনিয়া গান্ধী। অটিজম সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান থেকে সোনিয়া রোববার রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামবেন। সোমবার হোটেল রূপসী বাংলায় আন্তর্জাতিক অটিজম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সোনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা বিকালে নেবেন সোনিয়া। বঙ্গভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্দির