গোপালগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গোপালগঞ্জের মুকসুদপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার বিকাল ৩টার দিকে আইকদিয়া গ্রামে এ ঘটনায় নিহত ইসাহাক মুন্সি (৬৫) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মুকসুদপুর থানার ওসি মরিরুল ইসলাম জানান, ইসহাক ড্রেজার দিয়ে তার জমি থেকে বালু উত্তোলন করে বাড়িতে ফেলছিলেন।
তার পাশের জমির মালিক লুৎফর রহমান ফকির তার জমিতে ভাঙন ধরার আশ্কংার কথা বলে বালু উত্তোলনে বাধা দেন।
এ নিয়ে দু'জনের কথা কাটাকাটির এক পর্যায়ে লুৎফর তার গামছাটি ইসহাকের গলায় পেঁচিয়ে টান দিলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই লুৎফর পালিয়ে যান। লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24