গাজীপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার কুমারখাদা গ্রাম থেকে শুক্রবার দুপুরে বুদ্ধুদেব বর্মণ (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বুদ্ধুর বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার চোলাই মদ এবং ২ হাজার লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়েছে। এ সময় বুদ্ধুকেও গ্রেপ্তার করা হয়।
এ ব্যপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২১ ঘ.
bdnews24