ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র মোমিন হত্যা মামলার তদন্তে অপরাধীর পক্ষ নেওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের তিরস্কার করেছে আদালত।
বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এ মামলার রায়ে বলেন, তদন্তের সময় হত্যার আসামি ওসি রফিকুল ইসলামকে বাঁচানোর জন্য অনেক পুলিশ কর্মকর্তা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলো। কিন্তু নিহতের বাবার দাখিল করা সাধারণ ডায়েরির কারণে তা সম্ভব হয়নি।
রায়ে ওসি রফিকসহ তিন জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।
তিনি বলেন, "মামলার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও মহানগর গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ওসি রফিকসহ এ মামলার গুরুত্ব
bdnews24