২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি কভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

সিরাজগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি কভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছে। বুধবার ভোরে মুলিবাড়ি লেভেল ক্রসিংরে কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অনন্ত ১০ জন বাসযাত্রী। নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড়ের বাবলু মিয়ার ছেলে কভার্ডভ্যান চালক মোয়াজ্জেম হোসেন (২৮) এবং একই জেলার শেরপুর থানার নলুয়া গ্রামের মিহির আলীর ছেলে দুলাল হোসেন (৩০)। বঙ্গবন্ধু সেতু (পশ্চিমপাড়) থানার উপপরিদর্শক আসলামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কভার্ড ভ্যানের চালক ও হেলপার মারা যায়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে ভোর ৪টা থেকে প্রায় ২ ঘণ্টা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.