২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর মতিঝিলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:04 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত নাম সুমাইয়া আক্তার (১২) মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। মঙ্গলবার বিকালে মতিঝিল এজিবি কলোনীর একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মোশারফ হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, স্কুল থেকে বাসায় ফেরার পর মার সঙ্গে অভিমান করে নিজ কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমাইয়া। স্বজনরা তাকে নামিয়ে প্রথমে ইসলামিয়া হাসপাতালে ও পরে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কী নিয়ে সুমাইয়া মায়ের সঙ্গে অভিমান করে তা তিনি জানাতে পারেননি। দুই ভাই এক বোনের মধ্যে মেজ সুমাইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/০০৫৭ ঘ.