২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ায় গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ায় গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মোগরখাল এলাকার লাজিম এপারেলসের শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করে। পুলিশ এসে তাদের সরিয়ে দিলে ১৫ মিনিট পর যান চলাচল স্বভাবিক হয়। শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, লাজিম এপারেলস'র প্রায় ৭শ' শ্রমিক গত কয়েকদিন ধরে তাদের পাওনা পরিশোধের জন্য দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) শ্রমিকরা কারখানার মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এরপর রোববার (১৭ জুলাই) কর্তৃপক্ষ শ্রমিকদের জুন মাস পর্যন্ত পাওনাদি পরিশোধ করে। পরে কর্তৃপক্ষ মেরামতের অজুহাতে সোমবার রাতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয়। শবেবরাতের ছুটি শেষে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানা বন্ধ এবং ফটকে ওই নোটিশ দেখে বিক্ষুন্ধ হয়ে ওঠে। তারা চলতি মাসের বেতন ভাতাসহ সকল পাওনাদি পরিশোধের দাবি করে এবং এক পর্যায়ে সড়কে অবস্থান নেয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, প্রায় ১৫ মিনিট সপর পুলিশ গিয়ে তদের সরিয়ে দেয়। এরপর দুপুরে বিজিএমইএ নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে। এতে আগামী ৩১ জুলাই শ্রমিকদের পাওনাদি পরিশোধের আশ্বাস দেওয়া হলে আন্দোলনরত শ্রমিকরা চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.