২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সাবেক পৌর চেয়ারম্যান অভিযুক্ত

দুর্নীতির মামলায় বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান আহসান হাবিব কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

বরিশাল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান আহসান হাবিব কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মঙ্গলবার বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা স্বীকার করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এমএইচ রহমতউল্লাহ। অপর অভিযুক্তরা হলেন ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক, সহকারী প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস সাত্তার ও ঠিকাদার মো. জাকির হোসেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৫-৯৬ সালে আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পৌর এলাকায় ভূ-গর্ভস্থ টেলিফোন লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য টেলিফোন শিল্প সংস্থা ১৯৯৫ ও ১৯৯৬ সালে তিন কিস্তিতে ৪৫ লাখ টাকা দেয়। এই টাকার বিরাট একটি অংশ আত্মসাতের অভিযেগ উঠলে ২০০০ সালের ১১ অক্টোবর ওই সময়ের জেলা দুর্নীতি দমন ব্যুরোতে মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমক ব্যুরো এই মামলায় একবার অভিযোগপত্র দিলেও পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবার তদন্ত করে। দুদকের তদন্তে এই পাঁচজনের বিরুদ্ধে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযোগপত্র দাখিলকারী দুদকের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্ল