২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে বাঘাবাড়ী পশ্চিমপাড়া টিআর বন্দর এলাকা থেকে শাহানার (২২) লাশ উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী শাহানা পশ্চিমপাড়া টিআর বন্দর এলাকার হেলাল প্রামানিকের স্ত্রী। পাবনার বেড়া উপজেলার বনগ্রাম দক্ষিণ গ্রামের সিদ্দিকুর রহমান আলীর মেয়ে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কেএম রাকিবুল হুদা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহানার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ থানা হেফাজতে রয়েছে। ময়নাতদন্তে জন্য শনিবার সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে শাহানর শ্বশুরের পরিবারের ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। শাহানার বাবা সিদ্দিকুর রহমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত বছর আগে তার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে স্বামী হেলাল যৌতুকের দাবীসহ নানা কারণে তার মেয়েকে নির্যাতন ও মারপিট করতো। তিনি দাবি করেন, বৃহষ্পতিবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হলে শ্বশুর, শাশুড়ি ও স্বামী মিলে শাহানাকে মারধর করে। রাতে আবারো মারধর ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। কিন্ত বিষয়টি প্রকাশ হয় শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.