ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সীমান্তের ছিটমহলগুলোতে যৌথ জনগণনার কাজ শুরু হয়েছে।
শুক্রবার বাংলাদেশের একটি দল ভারতে এবং ভারতের একটি দল বাংলাদেশ প্রবেশ করে এই লক্ষ্যে কাজ শুরু করেছে। ভারত থেকে আসা গণনাকারীরা বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলায় গণনা করবেন।
সকাল সাড়ে ৯টায় প্রথমে কুচবিহার জেলা প্রশাসনের কর্মকর্তা কেকা ঘোষের নেতৃত্বে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয়রা বাংলাদেশে আসেন।
এরপর সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল হালিমের নেতৃত্বে বাংলাদেশের ৬১ সদস্যের দল বুড়িমারী স্থলবন্দর দিয়ে কুচবিহার জেলার চ্যাংরাবান্ধায় প্রবেশ করে।
ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানান লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলা থেকে আসা সরকারি কর্মকর্তারা। এরপর পাটগ্রামের বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারতীয় দলের সদস্যদের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলায় প্রথম জরিপ কাজ শুরু হয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারতীয় ১৬ নম্বর ভোটবাড়ী ছিটমহলে।
এই ছিটমহলে জরিপকারী দলের সুপারভাইজার প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, "ভারত সরকারের আদেশে আমরা ছিটমহলের অধিবাসীদের হেডকাউন্টিং করতে এসেছি।"
যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্র"পের বাংলাদেশ অংশের প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, একসঙ্গে সব ছিটমহলে এই জনগণনার কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে শনিবারের মধ্যে গণনা শেষ হবে।
তিনি সকালে তিনবিঘা করিডোর গেট ও ছিটমহলে জরিপ কাজ পরির্দশন করেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, গগনাকারীরা কাজ শুরু করেছেন। চলবে শনিবার পর্যন্ত।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলায় ভারতের বড় গাওচুলকা এবং ফুলবাড়ী উপজেলায় ভারতের দাশিয়ারছড়া ছিটমহলে হেড কাউন্টিংয়ের মধ্য দিয়ে জেলায় এই কার্যক্রম শুরু হয়।
রংপুর বিভাগীয় কমিশনার মো. জসীম উদ্দিন সন্ধ্যা ৬টায় দাশিয়ারছড়ায় গণনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভারতে অবস্থিত কুড়িগ্রাম জেলাধীন ছিটমহলগুলোতেও হেড কান্টিং শুরু হয়েছে। এজন্যে শুক্রবার ভারত থেকে তিনজন সুপারভাইজর ও ১৫ জন গণণাকারী কুড়িগ্রামে এসেছেন। অপরদিকে কুড়িগ্রাম থেকে চারজন সুপারভাইজর ও ২০ জন গণনাকারী ভারতে যান।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে বলেন, শনিবার ওই জেলায় গণনার কাজ শুরু হবে।
নীলফামারী প্রতিনিধি জানান, ডিমলা উপজেলায় চারটি ছিটমহলের মধ্যে একটিতে গণনা কাজ শেষ হয়েছে। এই ছিটমহলের আটটি পরিবারে গণনা করা হয়।
ডিমলার ইউএনও মিজানুর রহমান বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত গণনা কাজ চলে। বাকি তিনটির গণনা শনিবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা কৃষ্ণার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশ-ভারত সীমানা বিরোধ মীমাংসার জন্য সীমানা নির্ধারণ, ছিটমহল ও অবৈধ দখল-এ নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
"১৯৭৪ সালের স্থলসীমা চুক্তির আলোকে এ সমস্যাগুলোর সমাধান করতে আমরা কাজ করছি। এর ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমরা আশাবাদী," বলেন দীপু মনি।
এসএম কৃষ্ণা বলেন, জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র"প (জেবিডবি
bdnews24