২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে এক ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

টাঙ্গাইল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি হেলালুল ইসলাম জানান, উপজেলার চরভাবলা এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে। তিনি জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর। তার গলায় গামছা পেঁচানো ছিল। নাক, কান ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। এ ঘটনায় একটি অপমুত্যু মামলা হয়েছে। বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৪২ ঘ.