ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি ও রপ্তানিমুখী মডেল পিএসসি ২০০৮ বাতিলসহ সাত দফা দাবি পূরণে সভা-সমাবেশ লংমার্চসহ পাঁচমাসব্যাপী নতুন কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার সকালে পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকা থেকে পঞ্চগড়, সুনামগঞ্জ, মংলা, কক্সবাজার ও বরগুনা পর্যন্ত দেশের ২৭ থেকে ৩১ জুলাই জনসংযোগ কর্মসূচি, ১৯ অগাস্ট ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সভা, ২৬ অগাস্ট দেশব্যাপী ফুলবাড়ি দিবস পালন এবং উন্মুক্ত খনি চক্রান্ত বন্ধের দাবিতে সমাবেশ, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগর অভিমুখে লংমার্চ, ২২ থেকে ২৫ অক্টোবর পিএসসি ২০১১ এর প্রক্রিয়া বন্ধ এবং জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরুর দাবিতে ঢাকা থেকে সুনেত্রমুখী (সুনামগঞ্জ-নেত্রকোনা) লংমার্চ এবং সর্বশেষ ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "আমরা মানুষের দরজায় দরজায় যাবো। তাদেরকে বলবো তোমাদের সম্পদ তোমরা পাহারা দাও। জাতীয় সক্ষমতার বিকাশ ঘটিয়েই আমরা শতভাগ মালিকানা অক্ষুণ
bdnews24