২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি, নওগাঁ ও নরসিংদীতে ৩ জন খুন

খাগড়াছড়ি, নওগাঁ ও নরসিংদীতে বুধ ও বৃহস্পতিবার তিন ব্যক্তি খুন হয়েছেন। এদের মধ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গোপাল দেববর্মণ (৪০) নামে এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি, নওগাঁ ও নরসিংদীতে বুধ ও বৃহস্পতিবার তিন ব্যক্তি খুন হয়েছেন। এদের মধ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গোপাল দেববর্মণ (৪০) নামে এক ব্যক্তি। পানছড়ি থানার ওসি মো. আলমগীর জানান, বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলায় সীমান্তবর্তী এলাকা মরা মাইচ্যাছড়ায় গোপাল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ময়না তদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নওগাঁ: বুধবার নিয়ামতপুরে উপজেলার ভাদরণ্ড গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ভগ্নিপতি তার শ্যালক আকবর আলীকে (২৫) পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করার অভিযোগ পাওয়া গেছে। নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, ওই গ্রামের আকবর আলীর সঙ্গে তার ভগ্নিপতি মতির দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, হত্যার পর শ্যালকের লাশ ধান ক্ষেতে ফেলে মতি (২৮) পালিয়ে যায়। বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী রাশিদা খাতুন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নরসিংদী: বুধবার গভীর রাতে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের লক্ষ্মীপুরা প্রি প্রাইভেট ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আসাদুজ্জামান (১৮) নামে এক যুবক। নিহত আসাদুল্লাহ শিবপুর উপজেলার বুরবুরিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭০০ ঘ.