২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হন অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

গাজীপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হন অন্তত ১২ জন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইমরান হোসেন (১২) উপজেলার বাঘাবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন জানান, ফুলবাড়িয়াগামী একটি যাত্রীবাহী টেম্পুকে পেছন দিকে থেকে একটি ট্রাক ধাক্কা দিলে টেম্পুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় টেম্পুর পিছনে দাঁড়িয়ে থাকা ইমরান ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২৬ ঘ.