ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের আগামী এক অগাস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে।
রোববার এক তথ্যবিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগ দিতে রাজি নন বলে ধরে নেওয়া হবে।
২৯তম বিসিএসের ফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে এক হাজার চারশ' ৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই তথ্যবিবরণীতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৫৮ ঘ.
bdnews24