২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ নুরুজ্জামানের লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. নুরুজ্জামানের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. নুরুজ্জামানের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাঙ্কারেজ থেকে কোস্টগার্ড সদস্যরা লাশ উদ্ধার করেন। কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুজ্জামানের লাশ ভেসে উঠেছিলো। পরে কোস্টগার্ড সদস্যরা তার লাশ উদ্ধার করে। গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বহির্নোঙ্গরের বি অ্যাঙ্করের কাছে থাকা 'এমটি মার প্রিন্সেস' নামের একটি স্ক্র্যাপ জাহাজে ওঠার সময় সমুদ্রে পড়ে যান মো. নুরুজ্জামান। এরপর থেকে নুরুজ্জামানকে উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের নিজস্ব ডুবুরিরা কাজ শুরু করেন। জাহাজ কাটার জন্য যেসব স্ক্র্যাপ জাহাজ বিদেশ থেকে আনা হয় সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা নিশ্চিত হওয়ার পর জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়ে থাকা। বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে নুরুজ্জামন বুধবার ওই জাহাজ পরিদর্শনে গিয়েছিলেন। নিহত নুরুজ্জামান বরগুনা জেলার পাথরঘাটার জমিরতলা গ্রামের আব্দুল হামিদের ছেলে। এক সন্তানের জনক নুরুজ্জামান ২০০৯ সালের ১ মার্চ বিস্ফোরক অধিদপ্তরে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/১৬১৭ ঘ.