২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চডুবি: মতলবে ৬ জনের দাফন

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে উদ্ধার নয় লাশের মধ্যে ছয়টি হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চাঁদপুর, ০৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে উদ্ধার নয় লাশের মধ্যে ছয়টি হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার। বৃহস্পতিবার জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়। এরা হলেন লালপুর গ্রামের রিপা আক্তার (২০), মধ্য কালিপুরের মনোয়ারা বেগম (৬০), বলাইরকান্দির আলী আহাম্মদের স্ত্রী, কৃষ্ণপুরের ইব্রাহীম পাটোয়ারী (৪০), মালাইরকান্দি গ্রামের সুরুজ পাঠান (৪৫) ও তার ছেলে সাকিল পাঠান (১০)। মতলব থেকে ছেড়ে যাওয়া এমভি মদিনার আলো বুধবার রাতে শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার লঞ্চডুবিতে নিহতদের বাড়ি গিয়ে স্বজনদের সান্ত