২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন আটকানোর ঘোষণা ময়মনসিংহ উন্নয়ন পরিষদের

আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরির্বতনের সিদ্ধান্তের প্রতিবাদে ট্রেন আটকানোর ঘোষণা দিয়েছে ময়মনসিংহ উন্নয়ন সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 07:28 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ময়মনসিংহ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরির্বতনের সিদ্ধান্তের প্রতিবাদে ট্রেন আটকানোর ঘোষণা দিয়েছে ময়মনসিংহ উন্নয়ন সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে স্থানীয় একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টায় আন্তঃনগর ব্রহ্মপুত্র দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহে পৌঁছলেই ট্রেনটি আটকানো হবে। এরপর সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়া হবে। রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ রেল স্টেশন থেকে এই আন্তঃনগর ট্রেনটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে ভোর সাড়ে ৫টায় ছেড়ে যাবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে শুক্রবার থেকে। ময়মনসিংহ উন্নয়ন সংগ্রাম পরিষদ এই ট্রেনের সময়সূচি পরির্বতন না করার দাবি জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তঃনগর ব্রহ্মপুত্র বছর দুয়েক আগে ভোরে ছেড়ে যেত। তখন স্থানীয় যাত্রীদের অনেক সমস্যা পোহাতে হতো। ট্রেনটির সময় পরিবর্তন করে সকাল সাড়ে ৮টায় আনার পর যাত্রী অনেক বেড়েছে। এর ফলে গত এক বছরে সরকারের অতিরিক্ত ১ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে বলেও দাবি করেন পরিষদের নোতারা। অন্যদের মধ্যে পরিষদের নেতা এহতেশামুল আলম, অ্যাডভোকেট এসএম সাদিক হোসেন, মোশাররফ হোসেন খান নীলু, আব্দুল কদ্দুছ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/০১২১ ঘ.