ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুজবে ও শুধু শুনে পুঁজিবাজারে বিনিয়োগ না করার অনুরোধ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার এসইসির ২০০৯-২০১০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করা কমিশনের একটি অন্যতম দায়িত্ব। এক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য সবিশেষ উপদেশ- তারা যেনো গুজবভিত্তিক ও জনশ্র"তি তাড়িত বিনিয়োগ পরিহার করেন।
গণপূর্ত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদন
এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এ প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২১৫৬ ঘ.
bdnews24