চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পড়ে বিস্ফোরক অধিদপ্তরের এক পরিদর্শক নিখোঁজ রয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বহির্নোঙর বি অ্যাঙ্কর এর কাছে অবস্থিত স্ক্র্যাপ জাহাজ 'এমটি মার প্রিন্সেস' থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম জানান।
নিখোঁজ মো. নুরুজ্জামান চট্টগ্রাম বিস্ফোরক অধিপ্তরের পরিদর্শক।
ক্যাপ্টেন নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কর্মকর্তা স্ক্র্যাপ জাহাজটি পরিদর্শন শেষে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে সাগরে পড়ে যান।
এ ঘটনার পর নুরুজ্জামানকে উদ্ধারের জন্য কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন্দরের নিজস্ব ডুবুরীরা কাজ শুরু করে।
জাহাজ কাটার জন্য যেসব স্ক্র্যাপ জাহাজ বিদেশ থেকে আনা হয় সেসব জাহাজে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কি না, তা নিশ্চিত হওয়ার পর জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়।
নুরুজ্জামান সে উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন বলে ক্যাপ্টেন নাজমুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24