২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হামলায় ইউপি চেয়ারম্যান আহত

নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজা দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

নেত্রকোনা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজা দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার রাতে তিয়শ্রী গ্রামের কাছে এ হামলা হয় বলে এলাকাবাসী জানিয়েছে। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এসএম শফিকুল কাদের সুজাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আব্দুল করিম জানান, লক্ষ্মীগঞ্জ ইউপির পুনঃনির্বাচিত এই চেয়ারম্যান রাত ৮টার দিকে ঢুলিগাতী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে ৩০-৩৫ জন দুর্বৃত্ত তিয়শ্রী গ্রামের কাছে তার গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত চেয়ারম্যান সুজা জানান, পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা তাকে হত্যার জন্য হামলা চালিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.