২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদরগঞ্জে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে স্কুল কমিটির দুটি পক্ষ সভা ডাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

রংপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে স্কুল কমিটির দুটি পক্ষ সভা ডাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ওই কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে সমাবেশ আহ্বান করে অভিভাবকরা। ওই স্থানে একই সময়ে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি সমাবেশ করার ঘোষণা দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বদরগজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার জানান। তিনি জানান, স্কুল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান, স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৮ ঘ.