ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ জুলাই পবিত্র শব-ই-বরাত পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শনিবার সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ, ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামাল উদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফরহাদ হোসেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইয়াকুব আলী ও স্পারসোর সচিব মো. রফিউল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/ডিডি/০১৩৯ ঘ.
bdnews24