গাইবান্ধা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসির অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকে হাইওয়ে থানার সামনে এ অবরোধ করা হয়। এসময় সড়কের উভয়পাশে ব্যাপক যানবাহন আটকা পড়ে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করলে সোয়া ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পীরজাদা আশরাফ-উজ-জামান জানান, স
bdnews24