২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ উদ্ধার

লুট করে নিয়ে যাওয়ার সময় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় এক টন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

নরসিংদী, জুলাই ০১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- লুট করে নিয়ে যাওয়ার সময় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় এক টন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের গুদাম থেকে এ মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। পলাশ থানার ওসি (তদন্ত) বদরুল আলম জানান, দুপুর ১টার দিকে একটি পরিত্যক্ত মালামালের গুদাম থেকে প্রায় এক টন যন্ত্রাংশ রিকশা ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তা প্রহরী মোখলেছ মিয়া বাধা তাকে মারধর করে তারা। মোখলেছ মিয়ার চিৎকার শুনে লোকজন এলে তারা চলে যায়। পরে পুলিশ গিয়ে গুদামের ফটক থেকে রিকশা ভ্যানসহ ওই মামলামাল থানায় নিয়ে আসে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৩ ঘ.