২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহাসড়কে হাঁটুপানি, ভয়াবহ যানজট

দু'দিনের বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

গাজীপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। সড়কের ডুবে যাওয়া অংশে বড় বড় গর্তের কারণে শুক্রবার লেগে যায় ভয়াবহ যানজট। তা নিরসন করতে গিয়ে ট্রাফিক পুলিশ অসহায় হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। দুপুর ৩টা পর্যন্ত রাস্তায় গাড়িগুলোকে ঠাঁয় দাড়িয়ে থাকতে অথবা একেবারে মন্থর গতিতে চলতে দেখা যায়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাবিবুর রহমান জানান, খানিক বৃষ্টি হলেই গাজীপুর সদরের বোর্ড বাজারের উত্তরে সাইনবোর্ড এলাকা, উল্কা সিনেমা হলের সামনে ও ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং চান্দনা চৌরাস্তায় ঈদগাহ মার্কেটের সামনে ঢাকা-গাজীপুর সড়কে হাঁটু পরিমাণ পানি জমে যায়। সড়কের ওই স্থানগুলোতে বিটুমিন ওঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে পানি জমে গেলে গাড়ি চলাচলে ধীরগতির কারণে দীর্ঘ যানজট লেগে যায়। শুক্রবার বৃষ্টির মধ্যে যানজট এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে, পাঁচ মিনিটের রাস্তা পাড় হতে ঘণ্টা লেগে যাচ্ছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের যাত্রী আ. সালাম জানান, শুক্রবার ভোরে ময়মনসিংহ থেকে রওনা দিয়ে সকাল ১১টায় গাজীপুর সদরের নগরপাড়া এলাকায় পোঁছেন তিনি। এরপর প্রায় পৌণে ২ঘণ্টায়ও তিনি ভোগড়া বাইপাস সড়ক অতিক্রম করতে পারেন নি। অথচ ওই রাস্তা অতিক্রম করতে স্বাভাবিকভাবে ৫ মিনিট সময়ও লাগে না। ঢাকা-টাঙ্গাইল রুটের নিরাপদ পরিবহনের বাসচালক লিটন জানান, বাইপাস এলাকায় যানজটের কারণে তিনি ঢাকায় বাস না চালিয়ে গাজীপুর টার্মিনাল থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত গাড়ি চালাচ্ছেন। বাসন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের (ভোগড়া এলাকার) সদস্য মো. আব্দুস সালাম জানান, ভোগড়া ও আশপাশ এলাকায় পানি নির্গমনের পথ না রেখে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা ও ঘরবাড়ি গড়ে উঠায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি গড়াতে না পেরে শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অপেক্ষাকৃত নীচু অংশ তলিয়ে যাচ্ছে। তিনি বলেন, এর ফলে যান চলাচল বিঘি