মৌলভীবাজার, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়টির মধ্যে পাচঁটিতে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন।
একটিতে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
মঙ্গলবার সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- খলিলপুরে রাজা মিয়া, মনুমুখে খালিছ মিয়া, কামালপুরে ফয়সল আহমদ, কনকপুরে মামুনুর রশিদ চৌধুরী ও আখাইলকুরায় শামীম আহমদ।
আওয়ামী লীগ সমর্থিত একমাত্র বিজয়ী হলেন একাটুনা ইউনিয়নের আবু সুফিয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৯ ঘ.
bdnews24