২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাসের পাল্লায় প্রাণ গেলো ২ যুবকের

রাজধানীর রাস্তায় দুটি বাসের বেপরোয়া চালনায় প্রাণ হারিয়েছেন পথচারী দুই যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাস্তায় দুটি বাসের বেপরোয়া চালনায় প্রাণ হারিয়েছেন পথচারী দুই যুবক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রমনা থানা এলাকায় সড়ক ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুলিস্তানগামী চয়েস ও ইউনাইটেড পরিবহন পাল্লা দিয়ে চলছিলো। ওই সময় সড়কের পাশ দিয়ে হাঁটছিলো দুই যুবক। বেপরোয়া গতিতে চলা একটি বাস তাদের ওপর উঠে গেলে দুজন ঘটনাস্থলেই মারা যায়।" লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বাস দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩৪০ ঘ.