২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের সঙ্গে মত বিনিময় খালেদার

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশান কার্যালয়ে এই মতবিনিময় হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি নাজমুল হুদা, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আইনজীবীদের সঙ্গে এই সভা হয়। মতবিনিময় সভায় আইনজীবীদের পরামর্শ ও বক্তব্য শোনেন খালেদা জিয়া। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৮ ঘ.