ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবারে সকালে গণভবনে তাদের বৈঠকে শিক্ষাসহ দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষা ব্যবস্থাই আলোচনার মূল বিষয় ছিলো বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।
শিক্ষাখাতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিক্ষার প্রসারে ই-বই চালু করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
সামজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএম/১৫০০ ঘ.
bdnews24