২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে ফ্ল্যাটে চুরি

রাজধানীর মালিবাগে একটি ফ্ল্যাটে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর মালিবাগে একটি ফ্ল্যাটে চুরি হয়েছে। ফ্ল্যাট মালিকের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাতে ৪২ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ২০ হাজার টাকা চুরি হয়। এই স্বর্ণালঙ্কারের দাম প্রায় ২০ লাখ টাকা। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল ফাহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার তলা ভবনের তৃতীয় তলার মূল দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করেছে। ফ্ল্যাটের মালিক মো. জামান তার স্ত্রীকে নিয়ে শনিবার রাতে উত্তরায় মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফাহাদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/১৭০২ ঘ.