ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, কয়েকটি পন্যের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনশীল পর্যায়ে রয়েছে।
রোববার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম।
কমিটির সদস্যরা গত ১৫ জুন রাজধানীর কয়েকটি কাঁচা বাজার পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছেন জানিয়ে তিনি তাতে সন্তোষ প্রকাশ করেন।
আবুল কাসেম জানান, রমজান মাসকে সামনে রেখে কমিটির বাজার পরিদর্শনের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, বাজেটের পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ লাফ দিয়ে বাড়ে। কিন্তু এবার তা হয় নি। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়েই রয়েছে। তবে বাজেটের কোন প্রভাব বাজারে পড়েনি।
বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করতে বাণিজ্য মন্ত্রণালয় স
bdnews24