নেত্রকোনা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে সাতজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাত মোর্শেদ ভূইয়া এ সাজা দেন।
শনিবার আগিয়া ইউনিয়নের বাট্টা রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সময় এই সাতজনকে আটক করে পুলিশ।
দ-িতরা হলেন- লাক মিয়া, মো. রহিছ আলী, সাইফুল ইসলাম, আকিকুল ইসলাম, রফিক, শাহ্জাহান ও ফজলু মিয়া।
হাসনাত মোর্শেদ ভূইয়া সাংবাদিকদের বলেন, রাতে ভোট গণনার পর ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত বাট্টা রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থী সানোয়ার হোসেন মুকুলের লোকজন নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এতে প্রিজাইডিং অফিসার মানিক চক্রবর্তী ও সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দ সিরাজুল ইসলাম আহত হন।
এ সময় পুলিশ ধাওয়া, লাটিচার্জ এবং গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। রোববার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24