ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী দল সমর্থিত শিল্পী-সাহিত্যিকদের একটি প্রতিনিধি দল শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
সাক্ষাতে দেশের বর্তমান পরিস্থিতির নিয়ে শিল্পী-সাহিত্যিকদের মত শোনেন খালেদা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, কলামিস্ট আসাফউদদ্দৌলা, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, কবি আল মুজাহিদী, মাহমুদ শফিক, আবদুল হাই শিকদার, লেখক সাংবাদিক আমিনুর রহমান সরকার, আবদুল আউয়াল ঠাকুর, মাসুদ মজুমদার, আনোয়ারুল কবি বুলু, আমিনুল ইসলাম কাগজী, কার্টুনিস্ট আসিফ উল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩০ ঘ.
bdnews24