ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের স্বার্থে সরকার খনিজ অনুসন্ধান ও উত্তোলন করবে জানিয়ে শেখ ফজলুল করিম সেলিম তেল-গ্যাস রক্ষা কমিটির উদ্দেশ্যে বলেছেন, আপনার যা পারেন করুন গিয়ে।
কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আগামী ৩ জুলাই অর্ধদিবস হরতার কর্মসূচির বিরোধিতা করে এ কথা বলেন শেখ সেলিম।
তেল-গ্যাস রক্ষা কমিটির উদ্দেশে তিনি বলেন, "আপনারা হরতাল ডেকেছেন। কার স্বার্থে, কোন অধিকারে আপনারা হরতাল ডেকেছেন? আপনারা কি জনপ্রতিনিধি? আপনাদের তো জনগণের কাছে জবাব দিতে হবে না।"
জনগণের স্বার্থে আমরা গ্যাস-কয়লা অনুসন্ধান করবো, গ্যাস-কয়লা উত্তোলন করবো
bdnews24