গোপালগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গোপালগঞ্জে ইডেন কলেজের মেধাবী ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যা মামলায় আসামিদের ৭ জনের জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোল্লা সাইফুল আলম শুনানি শেষে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন এবং আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কাজী মতিয়ার রহমান এ মামলায় মিতার ফুফাতো ভাই খন্দকার হাসিবুর রহমান নিপুন, খন্দকার মামুন হাসান, চাচাত ভাই সামসুর রহমান ওরফে জনি, আনোয়ার হোসেন ওরফে মনি, চাচাত বোন ইসরাত জাহান শ্রবনী, নিপুনের দুলাভাই মফিজ খন্দকার ওরফে ডগু খন্দকার, প্রতিবেশী ও জনির বন্ধু শেখ নাজমুল, জসিমুল ইসলাম, কাজী শাহ আলম তুষার ও মাসুম বিল্লাহকে অভিযুক্ত করে গত ১৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মিতার চাচাত বোন ইসরাত জাহান শ্রাবনী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দীতে বলেছে, তার সার্বিক সহযোগিতায় ফুফাতো ভাই নিপুন, মামুন, তাদের দুলাভাই ডগু খন্দকার, চাচাত ভাই সামসুর রহমান জনি বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে রাতে মিতাকে অচেতন করে বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে।
মিতার বাবা লিয়াকত আলী মোল্ল
bdnews24