ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি আবার জানিয়েছেন পাহাড়ি নেতা সন্তু লারমা।
বৃহস্পতিবার রাজধানীর সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান জ্যেতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সংবিধান সংশোধনের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
বাংলাদেশের পাহাড়ি ও সমতলের জনজাতিরা তাদের আদিবাসী বলে দাবি করলেও সরকার এ স্বীকৃতি দিতে নারাজ। আইনমন্ত্রী শফিক আহমেদ স
bdnews24