২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন ২২জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন ২২জন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ স্থল বন্দর সড়কের চামাগ্রাম এলাকায় এ দুর্ঘটনায় নিহত চম্পা বেগম (৭০) শিবগঞ্জ পৌর এলাকার মেডিক্যাল পাড়ার আব্দুর রহমানের স্ত্রী । গুরুতর আহত নয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বকিদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার উপ পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সকাল সাড়ে ৭টার দিকে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষে চম্পা বেগম আহত হন। সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৪৩৭ ঘ.