২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। জব্দ করেছে একটি করাত কলের যন্ত্র ও সরঞ্জাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বাগেরহাট, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। জব্দ করেছে একটি করাত কলের যন্ত্র ও সরঞ্জাম। এ ছাড়া পঁচাবাসী খাবার বিক্রির অপরাধে এবং বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের সনদ না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ সোহেল হাসান র‌্যাব-৬ এর একটি দলকে সাথে নিয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালান। মুহম্মদ সোহেল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিতলমারী বাজার চৌরাস্তার মোড় ও খড়মখালী এলাকায় একটি মিষ্টির দোকান, একটি আইসক্রিম কারখানা ও একটি বেকারীসহ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। চিতলমারী বাজার, শহীদ মিনার রোড ও গরুর হাট এলাকা থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল জেলা পরিষদ এবং সড়ক ও জনপথের জমি দখল করে ঘর তুলে ব্যবসা করে আসছিল। এ ছাড়া একটি অবৈধ করাত কলের যন্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৬ ঘ.