২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯টি আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নয়টি আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নয়টি আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার রেলওয়ে পূর্বাঞ্চল পরিচালন তত্ত্বাবধায়ক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে বিকলে ৪টা ২০ মিনিটের পরিবর্তে সাড়ে ৩টায় ছেড়ে আসবে, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস বেলা আড়াইটার পরিবর্তে ২টা ৪০ মিনিটে ছেড়ে যাবে, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৮টার পরিবর্তে সকাল ৮টায় এবং মহানগর প্রভাতী সোয়া ৭টার পরিবর্তে ৭টা ২০ মিনিটে এ চট্টগ্রাম ছেড়ে যাবে। এ ছাড়া চট্টগ্রামগামী মহানগর গোধূলী বিকেল ৩টার পরিবর্তে সাড়ে তিনটায় ঢাকা ছেড়ে যাবে, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে রাত ১১টার পরিবর্তে রাত ১১টা ১০ মিনিটে, চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ঢাকা থেকে রাত ১১টার পরিবর্তে সাড়ে ১১টায় ছাড়বে। পাশাপাশি যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৪টা ৪০ মিনিটের পরিবর্তে সাড়ে ৪টায় এবং কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু গোধূলী সন্ধ্য্যা ৬টা ২০ মিনিটের পরিবর্তে সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামী এক বছর পুননির্ধারিত সময়সূচিতে পূর্বাঞ্চলের ট্রেনগুলো চলাচল করবে বলেও জানান আরিফ। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসূফ আলী মৃধা জানিয়েছেন নতুন নির্ধারিত সময়সূচি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২২৩১ ঘ.