ফরিদপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সদরপুর উপজেলার নয় ইউনিয়ন পরিষদে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
এতে পাঁচটিতে বিএনপি, তিনটিতে আওয়ামী লীগ এবং এক ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা জয়লাভ করেছে।
রোববার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
বিএনপি সমর্থিতরা হলেন- সদরপুর সদরে কাজী জাফর, আকটেরচরে কাজী গোলাম রব্বানী, চরবিষ্ণুপুরে শামসুল হুদা খান, নারিকেল বাড়িয়ায় সায়াদ ব্যাপারী এবং চর মোনাইয়ে সায়েদুল ইসলাম।
আওয়ামী লীগের তিনজন হলেন কৃষ্ণপুরে বিল্লাল হোসেন ফকির, ঢেউখালীতে দুদুমিয়া ব্যাপারী ও চরনাসিরপুরে মজিবর রহমান মাতুব্বর।
ভাষানচরে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাঈন উদ্দিন মোল্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১০ ঘ.
bdnews24